জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে : আমজনতা দলের তারেক

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জীবনে প্রথমবার দেশের বাইরে গিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৪ দিনের সরকারি সফরে জাপানে গিয়েছেন

2026-10-26T09:07:18+00:00
2026-10-26T09:08:08+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে : আমজনতা দলের তারেক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:০৭ এএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৯:০৮ এএম
আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। ছবি : সংগৃহীত
জীবনে প্রথমবার দেশের বাইরে গিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৪ দিনের সরকারি সফরে জাপানে গিয়েছেন তিনি। রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা ছাড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই সদস্যসচিব।

রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। ঢাকা ছাড়ার আগে ১২টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। আল্লাহু আকবর বলল বিমানের মাইকে। হালকা ঝাঁকুনি।’


তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যও। 

সময়ের আলো/মহু

  বিষয়:   প্রধানমন্ত্রী  জাপান সফর  আমজনতা দল  তারেক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: