মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা!

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংরক্ষিত নারী আসন-২৩ এ বিএনপির মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষা। শূন্য হওয়া আসনটিতে দলের নীতিনির্ধারক

2026-10-25T21:11:59+00:00
2026-10-25T21:11:59+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম 
ফেরদৌসী আহমেদ মিষ্টি ও সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষা। ছবি : সময়ের আলো কোলাজ
সংরক্ষিত নারী আসন-২৩ এ বিএনপির মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষা। শূন্য হওয়া আসনটিতে দলের নীতিনির্ধারক পর্যায়ে তাকে মনোনীত করার বিষয়টি আলোচনার শীর্ষে রয়েছে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।      

আসনটিতে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছিলেন ৬৮ জন নারী। ফরম সংগ্রহ করেছিলেন ৭০ জন। আবেদনকারীদের সাক্ষাৎকারও শেষ করেছে বিএনপি। ১৯ অক্টোবর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া আসনটিতে ত্যাগী, সক্রিয় ও তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়ার বিষয়ে নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হয়। সার্বিক বিবেচনায় ঘুরেফিরে সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষার নাম আসছে। তার বাবা এম এ মজিদ ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন। 

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার ঘটনা ঘটে। এশিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করা হয় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে এ হামলা চালানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে পদত্যাগের নির্দেশনা দেন। এরপর তিনি সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মিষ্টি  শূন্য আসন  এমপি  সাবেক ছাত্রদল নেত্রী  ঊষা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: