জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ দিনের

2026-10-25T13:38:52+00:00
2026-10-25T13:40:08+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১:৪০ পিএম
জাতীয় নাগরিক পার্টি। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২৫ অক্টোবর) এনসিপি মিডিয়া সেল এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডা. মাহমুদা আলম মিতুকে। সদস্যসচিব হয়েছেন নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠক করা হয়েছে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   জাতীয় নারীশক্তি  নতুন কমিটি  ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: