জামায়াত এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, ‘বিকাশে টাকা পাঠানোর অনুরোধ’

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন

2026-10-24T19:39:39+00:00
2026-10-24T19:39:39+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
জামায়াত এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, ‘বিকাশে টাকা পাঠানোর অনুরোধ’
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে। এ পরিস্থিতিতে তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, হ্যাক হওয়া অ্যাকাউন্টের মাধ্যমে কেউ আর্থিক লেনদেনের অনুরোধ পেলে তাতে সাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। অ্যাকাউন্টটি ব্যবহার করে পাঠানো কোনো বার্তা, অর্থ চাওয়ার অনুরোধ কিংবা আর্থিক লেনদেনসংক্রান্ত নির্দেশনা যাচাই না করে বিশ্বাস না করার বিষয়েও সতর্ক থাকা জরুরি।

এর আগে, শনিবার সকালে এক গণমাধ্যমকর্মীর হোয়াটসঅ্যাপ নম্বরে মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি মেসেজ আসে। সেখানে উল্লেখ করা হয়, ‘জরুরি বিকাশে ৩৫ হাজার টাকা দেওয়া যাবে এখন আমি রাতে টাকা দিয়ে দিব নি’। পরে গণমাধ্যমকর্মীর পক্ষ থেকে বিকাশ নম্বর চাওয়া হলে 01878314263 নম্বরে টাকা পাঠাতে বলা হয়। 

সময়ের আলো/আতা
  বিষয়:   বাংলাদেশ জামায়াতে ইসলামী  নায়েবে আমির  এমপি  হোয়াটসঅ্যাপ  হ্যাক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: