এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিডিয়া সম্পাদক হয়েছেন সাংবাদিক ইয়াসির আরাফাত। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ১৯৫ সদস্যের

2026-10-23T20:13:07+00:00
2026-10-23T20:13:07+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম 
সাংবাদিক ইয়াসির আরাফাত। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিডিয়া সম্পাদক হয়েছেন সাংবাদিক ইয়াসির আরাফাত। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ১৯৫ সদস্যের এই কমিটির তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। 

নয় বছরের সাংবাদিকতা পেশা ছেড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রায় এক মাস আগে এনসিপিতে যোগ দেন ইয়াসির আরাফাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা শুরু করেন তিনি।

বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াসির আরাফাত। একপর্যায়ে আওয়ামী লীগ সরকার ম্যাগাজিনটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে তিনি এনটিভিতে যোগ দেন। পরে ২০২২ সালে যুক্ত হন দৈনিক সমকালে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের অন্যান্য খাতের মতো সংবাদমাধ্যমের পেশাদারত্ব, সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়ন নিয়েও আলোচনা জোরালো হয়। এ প্রেক্ষাপটে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ গড়ে তোলেন ইয়াসির আরাফাত। এনসিপিতে যোগ দেওয়ার সময় তিনি সংগঠনটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন।


জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক উপাদান সংরক্ষণেও কাজ করেছেন তিনি। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান ও কবিতা নিয়ে গড়ে তোলা বিশাল আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’-এর সহপ্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। এই ওয়েবসাইটে দেশের ১১টি জেলার প্রায় ১০ হাজার গ্রাফিতির ছবি সংরক্ষণ করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার পর থেকে কেন্দ্রীয় পর্যায়ে গণমাধ্যম-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দলটির রাজনৈতিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছেন ইয়াসির আরাফাত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেও কাজ করছেন তিনি।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইয়াসির আরাফাত  এনসিপি  মিডিয়া সম্পাদক 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: