নোট অব ডিসেন্টে শিথিলতা চাইলে বৈঠকে এসে বলতে হবে

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

সরকারি দলের পক্ষ থেকে দেওয়া নোট অব ডিসেন্টে শিথিলতা বা পরিবর্তন চাইলে বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার

2026-10-24T21:51:54+00:00
2026-10-24T22:22:28+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
নোট অব ডিসেন্টে শিথিলতা চাইলে বৈঠকে এসে বলতে হবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৫১ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ১০:২২ পিএম
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সরকারি দলের পক্ষ থেকে দেওয়া নোট অব ডিসেন্টে শিথিলতা বা পরিবর্তন চাইলে বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা বিরোধীদলকে আহ্বান জানিয়েছি, এখনো আহ্বান জানাচ্ছি— আমরা যদি প্রত্যেকের মতামত পাই, বিরোধীদল যদি কোনো কোনো ক্ষেত্রে নোট অব ডিসেন্টে কিছুটা শিথিলতা চায়, তবে সেটি তাদের বলতে হবে। তারা কমিটিতে এসে সেটি বললে কমিটি এ বিষয়টি বিবেচনা করতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক প্রক্রিয়ায় সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাঁটবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর দু’একটি বৈঠক বাকি আছে। ইতোমধ্যে আমরা কম্পাইলেশন ওয়ার্ক শুরু করেছি। আজকের বৈঠকে আমরা ৬০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের মধ্যে ৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন। অনেকেই অসুস্থ, সেজন্য আসতে পারেননি। বৈঠকে অনেকেই অনেক প্রস্তাব দিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সম্পর্কে বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের বিধান যেন বিলুপ্ত করা না হয়— এ বিষয়ে আগেও অনেকে মতামত দিয়েছেন। যদি উচ্চকক্ষ গঠিত হয় এবং উচ্চকক্ষ যদি সংসদের একই মেয়াদে বিলুপ্ত না হয়, তাহলে সরকারি ও বিরোধীদলের সম্মতিতে স্পিকার নির্বাচিত হলে, স্পিকারকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না— সে বিষয়ে অনেকে মতামত দিয়েছেন। সেই সঙ্গে স্পিকার বাদে অন্যান্য যারা উপদেষ্টা থাকবেন, তারাও যদি সরকারি ও বিরোধীদলের সম্মতিতে উপদেষ্টা নিযুক্ত হন— সে বিষয়েও অনেকে মতামত দিয়েছেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যেভাবে আলোচনা করেছিলাম— জুডিশিয়ারিকে বাইরে রেখে এবং রাষ্ট্রপতির সর্বশেষ অপশনটা বাদ দিয়ে, কীভাবে সবার ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়— বৈঠকে এই থিয়োরেটিকেল আলোচনা ছিল। আমরা বলেছি— যখন প্রক্রিয়া তখন তার সম্পর্কে বিরোধীদল লিখিত দিলে, আমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রত্যেকের মতামতগুলো পরীক্ষা করে দেখবো। আমরা সমঝোতার মধ্যদিয়েই এই সরকার গঠিত হোক— সেটিই চাই।

সময়ের আলো/আতা
  বিষয়:   সরকারি  দল  নোট অব ডিসেন্ট  শিথিলতা  পরিবর্তন  বিরোধীদল  সংবিধান  সংশোধন  কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: