দুইদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের দুইদিন পর আজিম (৩০) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে

2026-10-27T16:47:39+00:00
2026-10-27T16:47:39+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুইদিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম 
বিজয়নগর থানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের দুইদিন পর আজিম (৩০) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের পুকুরের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আজিম লক্ষ্মীমোড়া গ্রামের আজগর মিয়ার ছেলে। আটক রফিকুল ইসলাম মৃত হাসেম মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে তার সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকেই আজিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

পরে সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় দুর্গন্ধ পান তারা। পরে বাড়ির পাশের বড় পুকুরে খোঁজাখুঁজি করে ঝোঁপে আজিমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে। আজিম ও রফিকুল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং তারা সম্পর্কে চাচাতো ভাই। 

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। সে প্রাথমিকভাবে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   নিখোঁজ যুবক  মরদেহ উদ্ধার  চাচাতো ভাই আটক  ব্রাহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: