হাতিয়ায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম থেকে হাতিয়া ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলি নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭

2026-10-27T15:48:35+00:00
2026-10-27T15:48:35+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাতিয়ায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম 
নিহত জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম থেকে হাতিয়া ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলি নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে চট্টগ্রামের কর্ণফুলি নদীর আকমল আলী ঘাটের কাছ থেকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে নিয়ে যায়।

নিহত দুই জেলে হলেন- নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তপার ছেলে মিরাজ উদ্দিন (৩২) ও একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (২৫)।

এর আগে রোববার দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলি নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন অন্য দুই জেলে।

বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিন জানান, চার দিন আগে তারা মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। ট্রলারটি কেনার পর রোববার রাতে তারা সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন। ফেরার পথে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলি নদীতে পৌঁছালে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এসময় পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাদের ট্রলারটি নদীতে ডুবে যায়। তিনি জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজদের সন্ধানে চট্টগ্রাম যাওয়া শরিফ উদ্দিনের চাচা চেম্পার উদ্দিন জানান, সকালে তারা মরদেহ দুটি উদ্ধারের সংবাদ পায়। পরে খোঁজ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানান তিনি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলম বলেন বলেন, সকালে স্থানীয়দের সহযোগিতায় কর্ণফুলি নদী থেকে নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিয়মানুযায়ী মৃতদেহ দুটি চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   হাতিয়া  নিখোঁজ দুই জেলে  মরদেহ উদ্ধার  নোয়াখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: