প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি : সংগৃহীতলিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ নোয়াখালী জেলা শহরের মাইজদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষক সাধন চক্রবর্তী (৪৩)। উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নেওয়ার পর তাকে জরুরি ভিত্তিতে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। ফলে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে যান সাধন চক্রবর্তী। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক সুভাষ গুপ্ত পরীক্ষা-নিরীক্ষার পর তাকে দ্রুত লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তার স্ত্রীকে সম্ভাব্য লিভার দাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।
তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারছেন না সাধন চক্রবর্তী ও তার পরিবার। ইতোমধ্যে চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় হয়েছে। এ অবস্থায় তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
সাধন চক্রবর্তীর সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের এই সংকটময় সময়ে তার চিকিৎসা চালিয়ে যাওয়া এবং লিভার প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ জরুরি হয়ে পড়েছে। সামর্থ্য অনুযায়ী সহায়তা পেলে তার চিকিৎসা এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
যেভাবে সহায়তা পাঠাবেন
ব্যাংক হিসাব
ব্যাংক: পূবালী ব্যাংক পিএলসি, মাইজদী বাজার শাখাহিসাবের নাম : সাধন চক্রবর্তীহিসাব নম্বর : ৪৯০৮১০১০০২৫৪০রাউটিং নম্বর : ১৭৫৭৫১৫৪৭
মোবাইল ব্যাংকিং
- বিকাশ ও নগদ (পার্সোনাল): ০১৭১৭৫৮৯১৯৩
সাধন চক্রবর্তীর চিকিৎসার জন্য সবার কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা কামনা করেছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
সমেয়র আলো/এসএকে