সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে বৃদ্ধ

নড়াইল সংবাদদাতা

সারাদেশ

নড়াইল সদর উপজেলায় সাপের কামড় খেয়ে চিকিৎসা নিতে সেই সাপটিকেই সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন মো. গোলাম রাব্বানী (৬০) নামে

2026-10-27T08:43:52+00:00
2026-10-27T08:43:52+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে বৃদ্ধ
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
নড়াইল সদর উপজেলায় সাপের কামড় খেয়ে চিকিৎসা নিতে সেই সাপটিকেই সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন মো. গোলাম রাব্বানী (৬০) নামে এক বৃদ্ধ। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

গোলাম রাব্বানী সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জাফর মুন্সির ছেলে।

ভুক্তভোগী ও তার স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একই গ্রামের হান্নান খাঁর বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। পরে সাপটি ধরতে সেখানে যান গোলাম রাব্বানী। সাপটি ধরে খেলা দেখানোর সময় একপর্যায়ে সেটি তার ডান হাতে কামড় দেয়।


সাপের কামড় খাওয়ার পরও সেটিকে হাতছাড়া করেননি তিনি। পরে সাপটি একটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন বলেন, সাপের কামড় খেয়ে এক বৃদ্ধ সাপটি সঙ্গে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সাপ  কামড়  হাসপাতাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: