২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৪ লক্ষাধিক টাকার স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন

2026-10-27T00:15:35+00:00
2026-10-27T00:15:35+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এএম 
স্বর্ণের বারসহ পাচারকারী আটক । ছবি : সংগৃহীত
যশোরের শার্শার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৪ লক্ষাধিক টাকার স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবির সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।

জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চর বারইখালী এলাকার মৃত কাশেম আলী শেখের ছেলে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরপূর্বক শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সন্দেহভাজন হিসাবে জালাল উদ্দিন শেখকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   যশোর  শার্শা  সীমান্ত  ভারত  পাচার  স্বর্ণের বার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: