প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া সদস্য গ্রেফতার। ছবি : সংগৃহীতকক্সবাজারের উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি।
সোমবার (২৬ অক্টোবর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ কক্সবাজারের একটি চৌকস আভিধানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ‚ মূলক কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্য ইরফানকে (২৩) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এর সৈয়দ আলম ও ফাতেমা খাতুন দম্পতির ছেলে অভিযান পরিচালনাকালে আসামির কাছ থেকে নগদ সাড়ে ১১ হাজার টাকা, ৫ অস্ট্রেলিয়ান ডলার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।
সময়ের আলো/আতা