ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল একই পরিবারের তিন বাংলাদেশি

​বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন একই পরিবারের তিন বাংলাদেশি। তাদের মধ্যে রয়েছেন এক দম্পতি

2026-10-26T22:57:08+00:00
2026-10-26T22:57:08+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল একই পরিবারের তিন বাংলাদেশি
​বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন একই পরিবারের তিন বাংলাদেশি। তাদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী শিশুসন্তান।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীন বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্যরেখা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলা (ডেপুয়ারপাড়) গ্রামের মো. আল আমিন শেখ (২০), তার স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাদের দুই বছরের ছেলে আরমান শেখ।

বিজিবি জানায়, ভালো কাজের সন্ধানে দীর্ঘদিন আগে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে অবস্থানের একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তারা। পরে আদালতের দেওয়া সাজা ভোগের মেয়াদ শেষ হলে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।


হস্তান্তর প্রক্রিয়া শেষে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারটিকে যশোরের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরে সংস্থাটির মাধ্যমে তাদের নিরাপদে নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ভারত  কারাভোগ  দেশে ফিরল  পরিবার  তিন বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: