দখলমুক্ত হচ্ছে দৌলতদিয়ার ‘মাদকের আখড়া’

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

মাদকের আখড়া হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।সোমবার (২৬ অক্টোবর)

2026-10-26T22:24:16+00:00
2026-10-26T22:24:16+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
দখলমুক্ত হচ্ছে দৌলতদিয়ার ‘মাদকের আখড়া’
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৪ পিএম 
পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। ছবি : সময়ের আলো
মাদকের আখড়া হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন, রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সরেজমিনে পোড়াভিটা এলাকায় গিয়ে রাজবাড়ী পৌরসভার নির্ধারিত জমি পরিমাপের কার্যক্রম শুরু করেন।

এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, রাজবাড়ী পৌরসভার কর্মকর্তারা এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্য এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার জমির মালিকানা রাজবাড়ী পৌরসভার। তবে অতীতে সেখানে রেলওয়েরও কিছু জমি ছিল। রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে একটি আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পৌরসভার জমিতে কিছু লোক অবৈধভাবে বসবাস করছেন।

তিনি বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদের লক্ষ্যে রাজবাড়ী পৌরসভার খতিয়ানভুক্ত ২ একর ৯ শতাংশ জমি চিহ্নিত করা হয়েছে। জমিটির সীমানা নির্ধারণের (ডিমার্কেশন) জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা একত্রিত হয়ে পরিমাপ কার্যক্রম শুরু করেছেন।

ইউএনও আরও বলেন, পোড়াভিটা এলাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষ করে মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের কারণে এলাকাটি কলঙ্কিত হয়ে আছে। এ অবস্থা থেকে এলাকাটিকে মুক্ত করতে প্রশাসন কাজ করছে। জমি পরিমাপের মাধ্যমে সীমানা নির্ধারণের কার্যক্রম শুরু হয়েছে। রাজবাড়ী পৌরসভা যাতে তাদের জমি বুঝে নিতে পারে, সে জন্য প্রয়োজনে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মাদক  আখড়া  রাজবাড়ী  গোয়ালন্দ  দৌলতদিয়া  পোড়াভিটা  দখলমুক্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: