পুলিশের গাড়িতে হামলা : গোপালগঞ্জে গ্রেফতার আরও ১৮

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জে পুলিশের একটি টহলদলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত

2026-10-26T22:33:47+00:00
2026-10-26T22:33:47+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুলিশের গাড়িতে হামলা : গোপালগঞ্জে গ্রেফতার আরও ১৮
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পিএম 
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে পুলিশের একটি টহলদলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রোববার একই ঘটনায় আটক সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন।

ওই সময়ে এলাকাটিতে টহলরত পুলিশের একটি দল মিছিলটি দেখতে পেয়ে থামানোর চেষ্টা করলে অংশগ্রহণকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   গোপালগঞ্জ  পুলিশ  টহলদল  হামলা  গাড়ি ভাঙচুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: