রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলামী মাহাজ’ প্রধান গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মোহাম্মদ রফিককে (৪০) ফের গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

2026-10-26T22:29:08+00:00
2026-10-26T22:29:08+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলামী মাহাজ’ প্রধান গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মোহাম্মদ রফিককে (৪০) ফের গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২৫ অক্টোবর) রাতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত শুক্রবার গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে ছাড়া পান রফিক। পরে ক্যাম্পে ফিরে সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করার সময় তাকে আবারও গ্রেফতার করেন এপিবিএনের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে রফিক নিজেকে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ইসলামী মাহাজের প্রধান বলে স্বীকার করেছেন। তার দাবি, সংগঠনটির বাংলাদেশে প্রায় ৩০০ এবং মিয়ানমারে প্রায় ৪০০ সদস্য রয়েছে। এ ছাড়া সংগঠনের সদস্যদের কাছে ৯০টি আগ্নেয়াস্ত্র রয়েছে, যেগুলো মিয়ানমারের বিভিন্ন এলাকায় রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে বাংলাদেশে অবস্থানরত সদস্যদের কাছে অস্ত্র থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি অসংগতিপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এপিবিএনের ভাষ্য অনুযায়ী, রফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক কেনাবেচা, ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণ করে গুম করার মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড ক্যাম্পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি তৈরি করতে পারে বলে মনে করছে পুলিশ। গ্রেফতারের পর রফিককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। বিভিন্ন গোষ্ঠী নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও অপহরণসহ নানা অপরাধে জড়িত এসব গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামী মাহাজের প্রধান মোহাম্মদ রফিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রোহিঙ্গা ক্যাম্প  ইসলামী মাহাজ প্রধান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: