নিয়ন্ত্রণে গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় এ

2026-10-26T22:46:31+00:00
2026-10-26T22:46:31+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিয়ন্ত্রণে গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ পিএম 
গাজীপুরে ঝুট গুদামে আগুন। ছবি : সময়ের আলো
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে ঝুট মালামাল পুড়ে গেছে। 

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়া বাড়ি এলাকায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওলিয়া বাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার স্টেশন থেকে দুটি ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  কোনাবাড়ী  ঝুটের গুদাম  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: