২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৮টি মামলা দায়ের

2026-10-27T10:27:13+00:00
2026-10-27T10:27:13+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:২৭ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গতকাল (সোমবার) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৯৪, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৫০, গুলশানে ৬২ ও উত্তরা বিভাগে ৩৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেফতার করেছে।


অভিযানে একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি এন্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া এক হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন ও ১৩টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় ডিএমপি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ২৪ ঘণ্টা  ডিএমপির অভিযান  গ্রেফতার ৫৪৩  মামলা ৩৮  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: