রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

পাবনা সংবাদদাতা

সারাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে চালানটি

2026-10-27T12:38:46+00:00
2026-10-27T12:40:02+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান
পাবনা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ পিএম  আপডেট: ২৭.১০.২০২৬ ১২:৪০ পিএম
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। ছবি : সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এটি দ্বিতীয় ইউনিটের জন্য আনা ইউরেনিয়ামের তৃতীয় চালান বলে জানা গেছে।

এর আগে, রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় সড়কপথে জ্বালানিটি পরিবহন করা হয়।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউরেনিয়ামের চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টিসহ মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

সময়ের আলো/মহু
  বিষয়:   রূপপুর  ইউরেনিয়াম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: