শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন : তথ্য উপদেষ্টা

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না; তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে

2026-10-27T17:11:01+00:00
2026-10-27T17:26:28+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
জাতীয়
শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন : তথ্য উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ২৭.১০.২০২৬ ৫:২৬ পিএম
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না; তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নানা সময়ে বিভিন্ন সম্ভাব্য সময়ের কথা বলা হচ্ছে। কখনো ডিসেম্বরের পর জুন, আবার জুনের পর ডিসেম্বরের কথা আসছে। এভাবে আলোচনা চলতেই থাকবে। তবে শেখ হাসিনা দেশে ফিরলে তারা খুশি হবেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এতে তাকে আর বেঁধে আনার প্রয়োজন হবে না।


অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তথ্য উপদেষ্টা বলেন, এরশাদের পতনের পরও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। সে সময়ও পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।

শেখ হাসিনার ক্ষেত্রে আইনবহির্ভূত কোনো পরিস্থিতি তৈরি হবে না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনা কখনো কারো প্রতি ন্যায়বিচার করেনি, আমরা ন্যায়বিচার করব।”

সময়ের আলো/এসকে
  বিষয়:   শেখ হাসিনা  দেশে ফেরা  মব  ন্যায়বিচার  মুখোমুখি  তথ্য উপদেষ্টা  ডা. জাহেদ উর রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: