রাজধানীর মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে।বুধবার (২৮ অক্টোবর) সকালে অভিযানে মিরপুরের শাহ

2026-10-28T14:38:55+00:00
2026-10-28T14:41:17+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীর মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ২:৪১ পিএম
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে। ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে অভিযানে মিরপুরের শাহ আলী সিটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এর আগে, মিরপুর-১০ নম্বরের সড়কের ফুটপাত দখলমুক্ত করে ডিএনসিসি।


অভিযানকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের হাঁটাচলার রাস্তা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্যই এই অভিযান। প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে সামনে রেখে ঢাকাকে গ্রিন ও ক্লিন করা হবে।

তিনি বলেন, যারা পালিয়ে গেছে, তারা ষড়যন্ত্র করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু সরকারকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।

এ সময় তিনি আরও জানান, রাজধানীর প্রত্যেক জায়গায় একটা একটা করে ফুটপাত উদ্ধার করা হবে। এজন্য নগরবাসীকে পাশে থাকার অনুরোধ জানান তিনি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  মিরপুর  ডিএনসিসি  অবৈধ স্থাপনা  উচ্ছেদ অভিযান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: