প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম
আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ। ছবি : সংগৃহীতরোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার দুপুরে দিকে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে ঢুকে তার কক্ষের ভেতরে তাকে মারধরের ঘটনা ঘটে। তিনি বলেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছেন।
ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওর (কাজী আহমেদ) ও তো কিছু দোষ আছে। এই সরকারের সময় কাজী আহমেদ কী করে মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে তার (কাজী আহমেদ) নিজের অফিসে বৈঠক করে?
প্রসঙ্গত, বিএনপি সরকার আসার পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ, অর্থাৎ পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।
সময়ের আলো/জেডআই