তারেককে নিয়ে আসায় সমালোচনা হচ্ছে, দেশের সমস্যা নিয়ে আলোচনা নেই : প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আমজনতা পার্টির তারেককে নিয়ে আসার বিষয়টি ঘিরে নানা সমালোচনা হলেও দেশের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে পর্যাপ্ত আলোচনা হচ্ছে না

2026-10-28T17:58:39+00:00
2026-10-28T18:18:59+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়
তারেককে নিয়ে আসায় সমালোচনা হচ্ছে, দেশের সমস্যা নিয়ে আলোচনা নেই : প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৬:১৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ‘আমজনতা দল’ -এর সাধারণ সম্পাদক তারেক রহমান । ছবি : সংগৃহীত
আমজনতা পার্টির তারেককে নিয়ে আসার বিষয়টি ঘিরে নানা সমালোচনা হলেও দেশের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে পর্যাপ্ত আলোচনা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) জাপান সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমজনতা পার্টির তারেককে নিয়ে আসার পর অনেক সমালোচনা হচ্ছে। অথচ দেশে নানা ধরনের সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু সেসব সমস্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো আলোচনা দেখা যাচ্ছে না।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে আলোচনা ও উদ্যোগ প্রয়োজন।’ বিশেষ করে রাজধানী ঢাকাকে দূষণ ও আবর্জনামুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


রাজধানী ঢাকার পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঢাকাকে দূষণ ও আবর্জনামুক্ত করতে হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা ও কার্যকর উদ্যোগ থাকা প্রয়োজন।’

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সমাধানে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   তারেক রহমান  মোঃ তারেক  আম তারেক  সমালোচনা  জাপান সফর  দেশের সমস্যা  আলোচনা  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: