অক্টোবরে রেমিট্যান্স ২৫৪ কোটি ডলার, বছর ব্যাবধানে প্রবৃদ্ধি ১৩.৩%

অর্থনীতি

প্রবাসী আয় বা রেমিট্যান্স আসার ধারায় ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৫৪ কোটি

2026-10-28T20:00:01+00:00
2026-10-28T20:04:17+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অর্থনীতি
অক্টোবরে রেমিট্যান্স ২৫৪ কোটি ডলার, বছর ব্যাবধানে প্রবৃদ্ধি ১৩.৩%
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:০০ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৮:০৪ পিএম
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলারের ছবি । প্রতীকী ছবি
প্রবাসী আয় বা রেমিট্যান্স আসার ধারায় ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৪ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর এক দিনেই দেশে ৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। চলতি মাসের বাকি দিনগুলোতে প্রবাসী আয় আসার ধারাবাহিকতা বজায় থাকলে মাস শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়তে পারে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট এক হাজার ১১৩ কোটি ৪০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

অন্যদিকে, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৮৩ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।


অর্থনীতিসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়াতে সহায়তা করতে পারে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার উৎস। এ প্রবাহ বাড়লে আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখতে পারে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   অক্টোবর  রেমিট্যান্স  ২৫৪ কোটি ডলার  ডলার  বছর ব্যাবধান  প্রবৃদ্ধি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: