বিএনপি নেতাকে গুলি করে হত্যা, ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পিরোজপুরের ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ও পুলিশের সাবেক ভারপ্রাপ্ত

2026-10-29T23:58:24+00:00
2026-10-29T23:58:24+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আইন-আদালত
বিএনপি নেতাকে গুলি করে হত্যা, ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পিরোজপুরের ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ও পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।এর আগে, বুধবার (২৮ অক্টোবর) মাগুরার শালিখা আমলি আদালতের বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইসমাইল হোসেন ইন্দুরকানী থানায় কর্মরত ছিলেন। বিপ্লব কুমার নাথ বরিশাল নৌ-পুলিশে কর্মরত ছিলেন।এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাতে ইন্দুরকানী থানায় কর্মরত অবস্থায় ইসমাইল হোসেনকে গ্রেফতার করে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন বরিশাল নৌ-পুলিশে কর্মরত অবস্থায় বিপ্লব কুমার নাথকেও গ্রেফতার করা হয়। তারা দুজনই মশিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় একটি মামলা করা হয়েছিল।

মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর আদালতে এ হত্যা মামলা করেন। মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শালিখা থানাকে নির্দেশ দেন। পরে মামলাটির তদন্ত শুরু হয়।

তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্যের বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের সময় এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ‘ক্রসফায়ারের’ নামে হত্যা এবং এ ধরনের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ছিল।

এ বিষয়ে জানতে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তার সাড়া পাওয়া যায়নি।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিতে পারেন। তবে তাকে এ বিষয়ে জানানো হয়নি।

ইন্দুরকানী থানার ওসি মো. মহব্বত খান বলেন, এ বিষয়ে বিস্তারিত বলার জন্য তিনি অনুমোদিত নন।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ইসমাইল হোসেন মাগুরার শালিখা থানার একটি মামলায় গ্রেফতার হয়েছেন। তিনি ইন্দুরকানী থানায় কর্মরত ছিলেন।

উল্লেখ্য, সাবেক ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বিএনপি নেতাকে গুলি করে হত্যা  ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা কারাগারে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: