দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে বাগেরহাটে বিএনপি নেতার পদ স্থগিত
শেখ আসাদ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ৯:৩৩ পিএম
প্রেস বিজ্ঞপ্তি । ছবি : সংগৃহীত অসদাচরণ ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির এক নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নেতা হলেন উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ।
তিনি জানান, অসদাচরণ ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আলমগীর হোসেন চৌধুরীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত কারণ কিংবা পদ স্থগিতের বিষয়ে অন্য কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সময়ের আলো/এসকে