সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শিক্ষা

সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।

2026-10-31T12:55:29+00:00
2026-10-31T13:04:49+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ১:০৪ পিএম
সিলেট শিক্ষা বোর্ড। ছবি : সময়ের আলো
সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। এবারের ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৫৯৭ জন।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। অন্যদিকে, মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ দশমিক ৮১ শতাংশ।


এ বছর ৫২ দশমিক ৩৮ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। বিপরীতে ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে মেয়েরা।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন স্বাক্ষরিত ফলাফল পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিলেট  এইচএসসি  পাসের হার  বিজ্ঞান বিভাগ  শিক্ষার্থী  শিক্ষা বোর্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: