প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম
ছবি : সংগৃহীতগত ১০ বছরের মধ্যে এবারই এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে।
২০২৫ সালে এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে পাসের গতবছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৮৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত ১০ বছরের মধ্যে করোনাকালে পরীক্ষা হয়নি ২০২০ সালে। সেবার সবাইকে অটোপাস দিয়ে দেয়ায় কেউ ফেল করেনি। এর বাইরে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফলাফলে পাসের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ফলাফলে ধস নামে। ২০২৫ সালে পাসে হার নেমে আসে ৫৭.১২ শতাংশে, ফেল করে প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৬ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৭২ শতাংশ, ২০১৭ সালে ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।
সময়ের আলো/টিকে