দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার কমে ৪৫.৯৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

শিক্ষা

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮

2026-10-31T13:02:33+00:00
2026-10-31T13:02:33+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার কমে ৪৫.৯৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:০২ পিএম 
দিনাজপুর হলিল্যান্ড কলেজ এর ছাত্রীদের আনন্দ উল্লাস। ছবি : সময়ের আলো
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশে। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। 

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৪৯১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন। উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন। অন্যদিকে, ২০২৫ সালে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ৮৯১ জন এবং উত্তীর্ণ হয় ৬০ হাজার ৮৮২ জন।

ফলাফলে ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। ২০২৬ সালে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। গত বছর ছাত্রদের পাসের হার ছিল ৫২ দশমিক ৬৫ শতাংশ এবং ছাত্রীদের ৬১ দশমিক ৯২ শতাংশ।


জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৬ সালে মোট ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৬০ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৩০৭ জন।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণেও অবনতি লক্ষ করা গেছে। ২০২৬ সালে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা ৪৯টি, যা গত বছর ছিল ৪৩টি। শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬টিতে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১১টি।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ২০২৩ সালে ৯৮ দশমিক ৪৮ শতাংশ এবং ২০২২ সালে ৭৬ দশমিক ০৮ শতাংশ। ২০২১ ও ২০২০ সালে পাসের হার ছিল যথাক্রমে ৯২ দশমিক ৪৩ ও ১০০ শতাংশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনাজপুর বোর্ড  এইচএসসি  পাসের হার  উচ্চমাধ্যমিক  শিক্ষা বোর্ড 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: