ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।সোমবার (২ নভেম্বর) স্থানীয় সময় মার্কিন

2026-11-03T08:37:19+00:00
2026-11-03T08:37:19+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

সোমবার (২ নভেম্বর) স্থানীয় সময়  মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এর আগে হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে যুক্তরাষ্ট্রের চালানো সীমিত পরিসরের হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ। এসব হামলা তুলনামূলক ছোট পরিসরে চালানো হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হচ্ছে। এর উদ্দেশ্য, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু হতে যাচ্ছে—এমন কোনো ইঙ্গিত না দেওয়া।

এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে, আইআরএনএর বরাতে আল জাজিরা জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া বন্দর লেঙ্গেহেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইআরএনএ আরও জানায়, দ্বীপটির বাসিন্দারা আকাশে দুটি উড়োজাহাজ উড়তে দেখেছেন।


তবে এসব বিস্ফোরণের কারণ কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানোর হুমকি বাস্তবায়ন করবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনার কথাও বলেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার কথা ভাবছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ‘না’ বলেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইরান  কেশম দ্বীপ  যুক্তরাষ্ট্র  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: