ভারতের তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (২ নভেম্বর) রাতে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের

2026-11-03T08:33:21+00:00
2026-11-03T08:33:21+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। 

সোমবার (২ নভেম্বর) রাতে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে। আগুনের পর আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। এতে শোধনাগারের আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শোধনাগারের একটি সালফার পিটের ট্যাঙ্কে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল ও জরুরি সেবাকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে শোধনাগারের নিজস্ব দমকল দলও।


প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা। তবে কী কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী জানিয়েছেন, আগুন একটি নির্দিষ্ট ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শোধনাগারের অন্য অংশে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। আগুনের কারণে আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লেও প্রশাসনের দাবি, তা বিপজ্জনক নয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভারত  তেল শোধনাগার  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: