হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ

আইন-আদালত

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অর্থের জোগানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পলাতক আসামিদের বাজেয়াপ্ত

2026-11-03T17:56:27+00:00
2026-11-03T17:56:27+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আইন-আদালত
হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম 
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অর্থের জোগানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পলাতক আসামিদের বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সম্পত্তিগুলো দ্রুত সরকারের হেফাজতে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি আদালতে আটটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব রায়ে বিভিন্ন আসামিকে দণ্ড দেওয়ার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে অনেক আসামি পলাতক থাকায় তাদের সম্পত্তি বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আশঙ্কা রয়েছে। এ কারণে সম্পত্তিগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ পলাতক আসামিদের সম্পত্তি দ্রুত সরকারের হেফাজতে নেওয়ার অনুরোধ জানিয়ে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

প্রাথমিকভাবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তির বিষয়ে চিঠি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব সম্পত্তি নিলাম বা অন্য কোনো বৈধ আইনি প্রক্রিয়ায় বিক্রি করে অর্থ সংগ্রহ করা হবে। পরে সেই অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের ব্যবস্থা করবে সরকার।

সময়ের আলো/এসকে
  বিষয়:   শেখ হাসিনা  আসাদুজ্জামান খান কামাল  সম্পত্তি  সরকার  হেফাজত  নেওয়া  উদ্যোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: