ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ, আদালত অবমাননার ব্যাখ্যা দিতে চাইলেন সময়

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ

2026-11-04T11:37:33+00:00
2026-11-04T11:37:33+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আইন-আদালত
ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ, আদালত অবমাননার ব্যাখ্যা দিতে চাইলেন সময়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (৪ নভেম্বর) তার আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়েছে।

আবেদনে অসুস্থতার কারণ উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এক মাস সময় প্রার্থনা করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল স্বতপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন। তাকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের সূত্রপাত গত ২৮ অক্টোবর এবি পার্টির একটি অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে।’ তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা ট্রাইব্যুনালের নজরে আসে। এরপর আদালত অবমাননার অভিযোগে স্বতপ্রণোদিত হয়ে এ পদক্ষেপ নেন ট্রাইব্যুনাল।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত  ব্যারিস্টার ফুয়াদ  আদালত  অবমাননা  ব্যাখ্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: