প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম
শেখ আশফাকুর রহমান। ছবি : সংগৃহীত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে (জেলা ও দায়রা জজ) বদলি করা হয়েছে। তার স্থলে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়।
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। পদাধিকারবলে এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান শেখ আশফাকুর রহমান।
বুধবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়। সভা শুরুর দিনই বোর্ডের চেয়ারম্যানকে বদলি করা হলো।
সাম্প্রতিক সময়ে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তাদের দাবি, মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
সময়ের আলো/জেডি