প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ৯:০৫ এএম
গ্রাফিক : সময়ের আলো রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ ঘটনায় কেউ আহত হননি।
বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টায় কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। এ সময় চারজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় কেউ আহত হননি।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সময়ের আলো/জেডি