নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে বোর্ডের বর্তমান চেয়ারম্যান

2026-11-04T13:21:14+00:00
2026-11-04T13:21:14+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
জাতীয়
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম 
ছবি : সংগৃহীত
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে বোর্ডের বর্তমান চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এর আগে, গত ১৭ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে তৎকালীন চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মামুনুর রশিদকে বরিশাল শ্রম আদালতের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছিল।

এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এ খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নিম্নতম মজুরি বোর্ড  চেয়ারম্যান  বিচারক সৈয়দ আজাদ সুবহানী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: