জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে।শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার

2026-11-06T15:16:29+00:00
2026-11-06T15:16:29+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
রাজনীতি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ছবি : সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এই শোভাযাত্রা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় জিয়া সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় নেতারা।এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।


তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল অতীতের সব ইতিহাস অস্বীকার করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ভয়ংকর এই চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। ৭ নভেম্বর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। গণতন্ত্র চর্চার ব্যবস্থা করেন জিয়াউর রহমান।

রুহুল কবির রিজভী বলেন, যখনই বারবার আক্রান্ত হয়েছে দেশ একনায়কতন্ত্রের কুচক্রের দ্বারা, ততবারই জনগণ রাজপথে নেমে আসে। তার উদাহরণ এরশাদ পতন এবং ২৪-এর অভ্যুত্থান।

বিএনপির এই নেতা বলেন, এই দেশ মাথা নিচু করে চলে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক দর্শন মতপ্রকাশ করা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  কর্মসূচি ঘোষণা  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: