প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সময়ের আলোপরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দেওয়ার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, পরাজিত শক্তি গত ১৭ বছর বাংলাদেশকে শোষণ, শাসন ও নির্যাতন করেছে। এখনো তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছ।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে অথচ এখন বিদেশের মাটিতে বসে মানবাধিকারের সবক দেওয়া হচ্ছে।
বিদেশে বসে দেশে বাস-ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, তা কোনোভাবেই সরকার ও দেশের সাধারণ মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সময়ের আলো/আতা