বিএনপি একটি ‘ব্যর্থ আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2026-11-07T16:46:30+00:00
2026-11-07T16:46:30+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
হাসনাত আব্দুল্লাহ
বিএনপি একটি ‘ব্যর্থ আওয়ামী লীগ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম 
সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বিএনপিকে ‘ব্যর্থ আওয়ামী লীগ’ বলেও আখ্যা দিয়েছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে তুলে ধরলেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝেমধ্যে নেতিবাচক মন্তব্য করছে। চব্বিশের গণ-অভ্যুত্থানকে এককভাবে নিজেদের করে নিতে না পারার কারণেই তাদের মধ্যে এই হীনমন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


এনসিপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে বর্তমান সরকার দলটির পুনর্বাসনের বিষয়ে কথা বলছে। তিনি বলেন, ‘আসলে বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ।’

চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে যাত্রা শুরু হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করেছে বলেও অভিযোগ করেন হাসনাত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ফিটনেসবিহীন গাড়ি, তার চালক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা চেয়েছিলাম ঠিক করার পর তাকে গাড়িতে ওঠাতে। কিন্তু বিএনপি ঢোল বাজিয়ে তাকে গাড়িতে তুলে দিয়েছে বলেই তিনি চালাতে পারছেন না।’

এ সময় বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। বর্তমান প্রজন্মের জন্য কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে না পারলে কেউ ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেন হাসনাত।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিএনপি  ব্যর্থ  আওয়ামী লীগ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: