৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্যে এই দেশ প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার

2026-11-07T10:00:19+00:00
2026-11-07T10:00:19+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্যে এই দেশ প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায়। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।

শনিবার (৭ নভেম্বর) শহিদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদেন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ তারা নিয়েছিল। আইন করে, বাকশাল করে তারা এই সমস্ত নাগরিক অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। এরপর তাদের নিজেদের পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি করে। 

তিনি বলেন, এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়। দেশ এক অমানিশায় ঢেকে যায়। ওই মুহূর্তে জনগণের আকুতি ছিল একটা প্রকৃত স্বাধীনতার স্বাদ, গণতন্ত্রের স্বাদ পাওয়ার জন্য। জিয়াউর রহমান তা এনে দিয়েছিলেন।


তিনি আরও বলেন, ২৩ নভেম্বর এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়, তখন একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত লাভের যে আশা-আকাঙ্ক্ষা, তা হতাশায় নিমজ্জি হয়ে যায়। তখন মানুষ চরম অরাজকতায় পড়ে যায়। সবখানে শঙ্কা। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তার মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।

শহিদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে উৎপাদনে আন্তর্জাতিক দরবারে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বলে জানান রিজভী। তিন বলেন, তার নেতৃত্বে এই জাতি বহুদলীয় গণতন্ত্র খুঁজে পায়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ৭ নভেম্বর  স্বাধীনতা  দেশের মানুষ  রিজভী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: