প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:২২ এএম
ছবি : সংগৃহীত কিছু দিন আগে আমার হাতের একটি আঙুল কেটে যায়। ডাক্তারের কাছে গেলে আঙুলে ব্যান্ডেজ বেঁধে দেন। ব্যান্ডেজ খুলতে ও ভেজাতে নিষেধ করেন। ব্যান্ডেজ বাঁধার সময় আমার ওজু ছিল না। আমরা জানি, মোজার ওপর মাসাহ করার জন্য মোজা পবিত্র অবস্থায় পরতে হয়।
অন্যথায় মোজার ওপর মাসেহ করা যায় না। তাই আমার সন্দেহ হচ্ছে, আমি ওই ব্যান্ডেজের ওপর মাসেহ করতে
পারব কি না? এভাবে ব্যান্ডেজের ওপর মাসেহ করলে
ওজু হবে?
লাবিব নেত্রকোনা
উত্তর : আপনি ওই ব্যান্ডেজের ওপর মাসেহ করতে পারবেন। কেননা ব্যান্ডেজের ওপর মাসাহ করার বিধান মোজার মাসেহের মতো নয়। ব্যান্ডেজের ওপর মাসেহ করার জন্য পবিত্র অবস্থায় ব্যান্ডেজ বাঁধা জরুরি নয়। অসুস্থ হওয়ার কারণে যে অংশে ব্যান্ডেজ লাগানো হয়, তার ওপর মাসেহ করলেই ওজু হয়ে যায়। সুতরাং আপনি প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যান্ডেজের ওপর মাসেহ করবেন এবং ওই হাতের বাকি অংশ ধোয়া সম্ভব হলে ধৌত করবেন। এতে কোনো অসুবিধা হবে না। ওজু হবে এবং নামাজ-তেলাওয়াতসহ সব ধরনের ইবাদত স্বাভাবিকভাবেই করা যাবে। (খুলাসাতুল ফাতাওয়া : ১/২৭; মুখতারাতুন নাওয়াজেল : ১/২৩৪; আদ্দুররুল মুখতার : ১/২৮০)
সময়ের আলো/প্রিন্ট/জেডি