জাপানগামী বিমানে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদেশ ভ্রমণে অনেকেই স্বজনদের জন্য সঙ্গে নেন নানা উপহার বা খাবারদাবার। তবে জাপানগামী যাত্রীদের ক্ষেত্রে লাগেজে তাজা ফল কিংবা মাংস

2026-11-12T19:07:43+00:00
2026-11-12T19:08:41+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
জাপানগামী বিমানে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৭:০৮ পিএম
বিশেষ করে নারিতা বিমানবন্দরগামী যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ছবি : সংগৃহীত
বিদেশ ভ্রমণে অনেকেই স্বজনদের জন্য সঙ্গে নেন নানা উপহার বা খাবারদাবার। তবে জাপানগামী যাত্রীদের ক্ষেত্রে লাগেজে তাজা ফল কিংবা মাংস রাখার আগে সতর্ক হওয়া জরুরি। দেশটির কঠোর কোয়ারেন্টিন ও শুল্কবিধিতে এসব পণ্য বহন নিষিদ্ধ। নিয়ম অমান্য করলে বিমানবন্দরে জরিমানা থেকে শুরু করে আইনি জটিলতায়ও পড়তে পারেন যাত্রীরা। এ বিষয়ে সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, জাপানগামী ফ্লাইটের যাত্রীরা বিশেষ করে নারিতা বিমানবন্দরগামী যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যাত্রীরা যেন লাগেজে তাজা ফল, মাংস ও মাংসজাতীয় কোনো পণ্য বহন না করেন।


বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ পণ্য বহন করলে জাপানে পৌঁছানোর পর যাত্রীদের অতিরিক্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। এতে বিমানবন্দরে সময়ক্ষেপণ ও যাত্রা বিলম্বের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নিয়ম অমান্য করলে বড় অঙ্কের জরিমানা এবং অন্যান্য আইনি জটিলতার মুখেও পড়তে পারেন যাত্রীরা।

এ অবস্থায় চেক-ইন ও বোর্ডিংয়ের আগে যাত্রীদের নিজেদের ব্যাগেজ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে বিমান। পাশাপাশি জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইনসের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। 

বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও জাপানগামী যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।

সময়ের আলো/মহু
  বিষয়:   জাপান  বিমান  ফল  মাংস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: