আলিবাবায় ভেরিফায়েড সাপ্লায়ার হলো স্টেপ ফুটওয়্যার

বিজনেস

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বৈশ্বিক বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডট কমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড

2026-11-12T21:28:48+00:00
2026-11-12T21:28:48+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিজনেস
আলিবাবায় ভেরিফায়েড সাপ্লায়ার হলো স্টেপ ফুটওয়্যার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম 
ছবি : সময়ের আলো
আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বৈশ্বিক বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডট কমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, পাইকারি ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের কাছে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবে প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগ বাস্তবায়নে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবা ডট কমের অফিসিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল।

গত ১ নভেম্বর ঢাকার উত্তরায় স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শামীম কবির বলেন, আলিবাবা ডট কমের মতো আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে যুক্ত হওয়া স্টেপ ফুটওয়্যারের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশের বাইরের ক্রেতাদের কাছে তাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিসর বাড়বে বলে আশাবাদী তিনি।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক যুগ ধরে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা বাজারজাত করছে স্টেপ ফুটওয়্যার। নিজস্ব ডিজাইন, গুণগত মান, আরাম ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে দেশীয় বাজারে ব্র্যান্ডটি পরিচিতি পেয়েছে। তাদের স্লোগান ‘স্টেপ—মাই কমফোর্ট জোন’।

এ উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত আলিবাবা ডট কমের ‘কোক্রিয়েট ২০২৬’ সম্মেলনেও অংশ নেয় স্টেপ ফুটওয়্যার। সেখানে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরে প্রতিষ্ঠানটি।

ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটপ্লেসে যুক্ত করা এবং বৈশ্বিক বিটুবি বাণিজ্যের সুযোগ কাজে লাগাতে সহযোগিতা করে আসছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আলিবাবা  ভেরিফায়েড  সাপ্লায়ার  স্টেপ ফুটওয়্যার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: