ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

জামানত না থাকায় অনেকের পক্ষেই ব্যাংক থেকে ঋণ নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য

2026-11-12T19:22:46+00:00
2026-11-12T19:23:37+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিজনেস
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৭:২৩ পিএম
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
জামানত না থাকায় অনেকের পক্ষেই ব্যাংক থেকে ঋণ নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য এ বাধা আরও বড়। এবার এসব মানুষের ঋণপ্রাপ্তি সহজ করতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন সুবিধাভোগীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাত্র ৭ শতাংশ সুদে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে জনপ্রতি সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা পাবেন প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা। একই সুবিধা শিক্ষার্থী, প্রবাসী, বিদেশ থেকে প্রত্যাগত শ্রমিক বা তাদের পরিবারের সদস্যরাও এই তহবিলের আওতায় ঋণ সুবিধা পাবেন। স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তারাও এই ঋণ সুবিধার আওতায় থাকবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহক পর্যায়ে একজন ব্যক্তি সর্বোচ্চ ঋণ পাবেন ১০ লাখ টাকা। এক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য ব্যাংকে কোনো জামানত দিতে হবে না। তবে, ব্যাংক চাইলে দুইজনকে গ্যারান্টর নিতে পারবে এবং সর্বোচ্চ ৫ জন যৌথভাবে এই তহবিলের আওতায় ঋণ পাবেন ৪০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ঋণের গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ ৬ মাস। অর্থাৎ, ঋণ নেওয়ার ৬ মাস পর থেকে কিস্তি পরিশোধের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে, কোনো ঋণ খেলাপি এই ঋণ পাবেন না।

সময়ের আলো/মহু
  বিষয়:   কৃষক  শিক্ষার্থী  প্রবাসী  ঋণ  বাংলাদেশ ব্যাংক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: