প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত একদিন চুল ছাঁটার জন্য বাজারে যাই। সেলুন থেকে চুল ছেঁটে ফেরার পথে এক মসজিদে ইকামতের আওয়াজ শুনে জামাতে শরিক হই। ওজু ছিল বিধায় দ্বিতীয়বার ওজুর প্রয়োজন মনে করিনি। কিন্তু পরে সন্দেহ হলো যে, নামাজের আগে ওজু করার সময় যেই চুলের ওপর মাসেহ করেছিলাম তা তো নেই। চুল ছাঁটার দ্বারা আমার মাসেহ ভেঙে গেল কি না এ নিয়ে বেশ দ্বিধায় পড়ে আছি। এখন আমার জানার বিষয় হচ্ছে, চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর দ্বারা কি মাসেহ ভেঙে যায়? জানালে উপকৃত হব।
জাকির হুসাইন কুমিল্লা
উত্তর : ওজু করার পর চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর দ্বারা মাসেহ বাতিল হয়ে যায় না। সুতরাং এ ক্ষেত্রে পুনরায় মাথা মাসেহ বা ওজু করার প্রয়োজন নেই। হজরত হাসান বসরি (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি ওজু করার পর তার চুল বা নখ কাটলে তার ওপর কোনো কিছু আবশ্যক নয়। (কিতাবুল আসল : ১/৩৬; খুলাসাতুল ফাতাওয়া : ১/১৮; আদ্দুররুল মুখতার : ১/১০১)
সময়ের আলো/প্রিন্ট/জেডি