ওয়ারিশ ঠকানো ব্যক্তির বিষয়ে কোরআনে যে কঠোর বার্তা দিয়েছেন আল্লাহ

ইসলামরে আলো ডেস্ক

ইসলাম

ইসলামে উত্তরাধিকার সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিশের অধিকার সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। পিতা-মাতা ও আত্মীয়স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারী-পুরুষ উভয়েরই নির্ধারিত

2026-11-25T16:33:14+00:00
2026-11-25T16:39:29+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ইসলাম
ওয়ারিশ ঠকানো ব্যক্তির বিষয়ে কোরআনে যে কঠোর বার্তা দিয়েছেন আল্লাহ
ইসলামরে আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৪:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ইসলামে উত্তরাধিকার সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিশের অধিকার সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। পিতা-মাতা ও আত্মীয়স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারী-পুরুষ উভয়েরই নির্ধারিত অংশ রয়েছে। অথচ অনেক ক্ষেত্রে ভাই-বোন কিংবা অন্য ওয়ারিশদের প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করা হয়। কেউ কেউ কৌশলে, আবার কেউ ক্ষমতার জোরে অন্যের উত্তরাধিকার সম্পত্তি আত্মসাৎ করেন। ইসলামের দৃষ্টিতে এটি গুরুতর অন্যায় এবং অন্যের হক নষ্ট করার শামিল।

পবিত্র কোরআনের সুরা নিসার ৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে এবং পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে—তা কম হোক বা বেশি, নির্ধারিত অংশ হিসেবে।’

একই সুরার ১৩ ও ১৪ নম্বর আয়াতে উত্তরাধিকার বণ্টনের বিধানকে আল্লাহর নির্ধারিত সীমা হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব সীমা মেনে চলার পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আর আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্য হয়ে এসব সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম ও লাঞ্ছনাদায়ক শাস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার বিষয়েও কোরআনে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সুরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না।’

ওয়ারিশের প্রাপ্য সম্পদ আত্মসাৎ করার পরিণতি সম্পর্কে সহিহ হাদিসেও সতর্ক করা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একবার সাহাবিদের জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো, নিঃস্ব কে? সাহাবিরা বলেন, আমাদের মধ্যে যার কোনো অর্থসম্পদ নেই, সে-ই নিঃস্ব। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, তার উম্মতের প্রকৃত নিঃস্ব ব্যক্তি সে, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে হাজির হবে; কিন্তু দুনিয়ায় কাউকে গালি দিয়েছে, কারও বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারও সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, কাউকে আঘাত করেছে। ফলে তার নেকি থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা পরিশোধ করা হবে। নেকি শেষ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম, হাদিস : ২৫৮১)


এই হাদিস থেকে বোঝা যায়, নামাজ, রোজা ও জাকাতের মতো ইবাদত করলেও মানুষের অধিকার নষ্ট করার দায় থেকে মুক্তি পাওয়া যায় না। বরং অন্যের সম্পদ আত্মসাৎ করার কারণে কিয়ামতের দিন নিজের নেক আমলও হারাতে হতে পারে।

তাই উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের সময় প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া জরুরি। কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা কিংবা জোর করে সম্পত্তি দখলে রাখা থেকে বিরত থাকতে হবে। অন্যের হক নষ্ট করলে শুধু ইবাদত করাই যথেষ্ট নয়; যার অধিকার নষ্ট করা হয়েছে, তার পাওনা ফিরিয়ে দেওয়া এবং তার কাছে ক্ষমা চাওয়াও জরুরি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ওয়ারিশ  ইবাদত  কবুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: