দেশে বসেই ব্যারিস্টার

শিক্ষার আলো প্রতিবেদক

শিক্ষার আলো

বাংলাদেশের আইনজীবীদের বলা হয় অ্যাডভোকেট। আমেরিকাতে আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি। তেমনি করে যুক্তরাজ্যের বা অস্ট্রেলিয়ার আইনজীবীকে বলা হয় ব্যারিস্টার। এভাবে

2019-08-17T00:00:00+00:00
2019-08-17T00:00:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষার আলো
দেশে বসেই ব্যারিস্টার
শিক্ষার আলো প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ২০৪৩)
বাংলাদেশের আইনজীবীদের বলা হয় অ্যাডভোকেট। আমেরিকাতে আইনজীবীকে
বলা হয় অ্যাটর্নি। তেমনি করে যুক্তরাজ্যের বা অস্ট্রেলিয়ার আইনজীবীকে বলা হয় ব্যারিস্টার। এভাবে বিভিন্ন দেশে আইনজীবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। আমাদের ঔপনিবেশক দেশ যুক্তরাজ্য হওয়ার কারণে বাংলাদেশে ব্যারিস্টারকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। আইন শব্দকোষে ব্যারিস্টার শব্দের ব্যাখ্যা করা হয়েছে, ইংল্যান্ডের ইনস অব কোর্টের তালিকাভুক্ত ছাত্র হিসেবে কাউন্সিল অব লিগ্যাল এডুকেশনের শিক্ষাক্রম অনুযায়ী অধ্যয়ন ও প্রশিক্ষণ সমাপ্ত করে সনদপ্রাপ্ত যারা তারা হচ্ছেন ব্যারিস্টার। এখন বাংলাদেশে বসেই বার অ্যাট ল’ পড়ার সুযোগ রয়েছে। এর খুঁটিনাটি নিয়ে শিক্ষার আলোর আজকের আয়োজন

ব্যারিস্টার হওয়ার যোগ্যতা
কোনো শিক্ষার্থী এইচএসসি কিংবা ও-লেভেল পাস করে সরাসরি যুক্তরাজ্যে ব্যারিস্টারি লেখাপড়া করার জন্য চলে যেতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে আইনের বিষয়ে প্রথমে ৩ বছরের গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করতে হবে। এরপর তাকে ৯ মাসের বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) করতে হয়।
এই কোর্সের সফল সমাপ্তি শেষে পাওয়া যায় ইংল্যান্ড বার কাউন্সিলের স্বীকৃতি ও সনদ। দেশে বসেই ব্যারিস্টারি পড়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশেই এখন বার অ্যাট ল’ পড়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে এইচএসসি-ব্যাচেলর ডিগ্রি-মাস্টার্স ডিগ্রি বা সমমানের শিক্ষার্থীরা ব্রিটিশ বিশ^বিদ্যালয় স্বীকৃত বাংলাদেশ কেন্দ্রে ২, ৩ বা ৪ বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্সে ভর্তি হতে পারেন। শিক্ষার্থীরা ইংল্যান্ডের অন্যান্য বিশ^বিদ্যালয়ের সঙ্গে সারা বিশ্বে অভিন্ন প্রশ্নপত্রে ও একই সময়ে পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা নেওয়া হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। ইংল্যান্ডেই এসব উত্তরপত্র মূল্যায়ন করা হয়।

কেউ যদি ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত হতে চায় সে ক্ষেত্রে তাকে বার কাউন্সিলের পরীক্ষায় পাস করে সনদ নিতে হবে। এর আগে ব্যারিস্টারি ডিগ্রি শেষে সরাসরি বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত হতে পারত। অর্থাৎ তাকে বার কাউন্সিলের পরীক্ষায় পাস করে সনদ নেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু এখন সেই নিয়মের পরিবর্তন করা হয়েছে।

বার অ্যাট ল’ ডিগ্রি লাভে সহায়তা দানকারী প্রতিষ্ঠান
বেশ কিছু প্রতিষ্ঠান থেকে ব্যারিস্টারি করার জন্য গ্র্যাজুয়েশন কোর্স করা যায়। যেখানে ইংল্যান্ডের পাঠ্যক্রম অনুযায়ী আইন পড়ানো হয়ে থাকে। ব্রিটিশ স্কুল অব ল’ (http://bslbd.com), ভূইয়া একাডেমি (http://bhuiyanacademyedu.com), নিউ ক্যাসেল ল’ একাডেমি, বিএসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার (https://www.bacbd.org), লন্ডন কলেজ লিগ্যাল স্টাডিজ (http://lcls-south.com)।
এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংল্যান্ডের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই সময়ে পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। তাদের উত্তরপত্রের মূল্যায়নটাও হয় ইংল্যান্ডে।
এসব স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে অনার্স পাস করার পর ইংল্যান্ডে সরাসরি বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হওয়া যায়। এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী যে কেউ এসব প্রতিষ্ঠানে তিন-চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) কোর্সে ভর্তি হতে পারেন। সে ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলে জিপিএ-৫ থাকতে হবে। অবশ্য এসব প্রতিষ্ঠানে পড়ার নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লন্ডন আর ইউনিভার্সিটি অব নর্দামব্রিয়া দূরশিক্ষণ পদ্ধতিতে ব্রিটিশ ডিগ্রি নেওয়ার সুযোগ দেয়। তবে ঘরে বসে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে অনার্স করা গেলেও ৯ মাসের বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের জন্য ইংল্যান্ডে যেতেই হবে।
খরচ
ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) ডিগ্রি ঘরে বসে নিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও বাংলাদেশি প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ কমপক্ষে ১৯-২০ লাখ টাকা লাগবে। ইংল্যান্ডে গিয়ে নিতে চাইলে শুধু টিউশন ফি বাবদ লাগবে ২৬ থেকে ৫৬ লাখ টাকা। থাকা-খাওয়া-যাতায়াত খরচ মাসে কমপক্ষে ৪৪-৬৫ হাজার টাকা (৪০০-৬০০ পাউন্ড)। তাতে দেশে বসে একটা বার অ্যাট ল’ ডিগ্রি নিতে খরচ পড়বে ৪০-৪৪ লাখ টাকা। আর ইংল্যান্ডে গিয়ে পড়তে চাইলে পড়বে ৬৩ লাখ থেকে এক কোটি টাকার মতো।


Loading...
Loading...
শিক্ষার আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: