উচ্চ প্রযুক্তিসম্পন্ন নতুন চিনিকল স্থাপন করা হবে

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে উচ্চ প্রযুক্তিসম্পন্ন নতুন চিনিকল স্থাপন করা হবে। সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:00:00+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
ব্যবসা-বাণিজ্য
উচ্চ প্রযুক্তিসম্পন্ন নতুন চিনিকল স্থাপন করা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ৪৬৪)
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে উচ্চ প্রযুক্তিসম্পন্ন নতুন চিনিকল স্থাপন করা হবে। সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত চিনিকলসমূহের উন্নয়ন সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় এ তথ্য জানানো হয়। শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বিদ্যমান সরকারি সুগার মিলগুলোর মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় নতুন চিনিকল স্থাপন করে চিনির উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিদেশের কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হয়েছে। স্টাডি রিপোর্ট মন্ত্রণালয়ে আসলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। সভায় আরও জানানো হয়, নতুন চিনিকলসমূহ যাতে সারা বছর উৎপাদন করতে পারে সে জন্য যথাযথ নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হবে। রফতানিমুখী ডিস্টিলারি পণ্য এবং বায়োমাস হতে জ্বালানি উৎপাদনের ব্যবস্থা নতুন চিনিকলে নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির নভেম্বর ২০১৯ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সভায় প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভায় প্রকল্প বাস্তবায়নের স্বার্থে প্রকল্প পরিচালকদের যাতে অন্য কোনো দায়িত্ব প্রদান না করা হয় সে বিষয়ে দফতর-সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান করে বলা হয়, প্রকল্প পরিচালকরা শুধু প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।
প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য তারা সার্বক্ষণিকভাবে প্রকল্প এলাকায় অবস্থান করবেন। এ সময় প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে ব্যয় করার বিষয়েও দফতর-সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় জানানো হয়, সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরী সংলগ্ন এলাকায় চামড়া শিল্পের লিঙ্কেজ শিল্প স্থাপনের জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে চামড়া শিল্পনগরীতে সিইটিপির ট্রায়াল অপারেশন চলছে এবং শিল্পনগরীর নিরাপত্তার জন্য এর চারপাশে কাঁটাতারবিশিষ্ট বাউন্ডারি ওয়ালসহ দুটি গেট নির্মাণ, ইউটিলিটি সার্ভিস এলাকায় বাউন্ডারি ওয়াল নির্মাণ ও ডাম্পিং ইয়ার্ড স্থাপনের জন্য নোটিফিকেশন অব ওয়ার্ড প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন শিল্প কারখানার সম্পদসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এসব শিল্পকারখানার অব্যবহৃত জমিতে নতুন শিল্প স্থাপন করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এ জন্য দায়িত্ব নিয়ে কাজ করার জন্য মন্ত্রণালয় ও দফতর-সংস্থাসমূহের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের প্রতি তিনি নির্দেশ প্রদান করেন। বিগত দিনের ঘাটতিগুলোর উত্তরণ ঘটিয়ে নতুন উদ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের জন্য সবার প্রতি আহŸান জানান শিল্পমন্ত্রী।

Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: