‘লিমিটেড কোম্পানির জন্য ৭ দিনে নামজারি শিগগিরই’

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য

ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শিল্প কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে ক্রয়কৃত জমির নামজারি যেন ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় ৭ দিনের মাধ্যমে

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:00:00+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসা-বাণিজ্য
‘লিমিটেড কোম্পানির জন্য ৭ দিনে নামজারি শিগগিরই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম 
ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শিল্প কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে ক্রয়কৃত জমির নামজারি যেন ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় ৭ দিনের মাধ্যমে যেন করা যায় সে ব্যাপারে খুব দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বিভিন্ন বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দের (রাজস্ব) ভ‚মিসেবা হটলাইন ১৬১২২ প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের ভ‚মি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে বক্তব্য প্রদানকালে ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। কোনো বিনিয়োগকারী লিমিটেড কোম্পানি অথবা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য উদ্যোক্তারা ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় শিল্প কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ক্রয়কৃত জমির ৭ দিনের মধ্যে নামজারি করার সুবিধা পেলে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী আমাদের দেশে বিনিয়োগে উৎসাহী হবেন বলে আরও মন্তব্য করেন সাইফুজ্জামান চৌধুরী। হটলাইন উদ্বোধনের এ দুই মাসে প্রাপ্ত ৩০৬১টি অভিযোগের ১২৩৬টি নিষ্পত্তি হয়েছে উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আরও দ্রæত অভিযোগ নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন। মাঠপর্যায়ে কর্মরত সহকারী কমিশনাদের (ভ‚মি) যেন এ ব্যাপারে আরও ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ব্যাপারেও মন্ত্রী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারদের নির্দেশ প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ভ‚মি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী স্থানীয় পর্যায়ে নির্মাণাধীন ভ‚মি অফিসগুলো নিয়মিত মনিটরিং করার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।



 উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভ‚মি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভ‚মি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ, প্রদীপ কুমার দাস, মো. আবদুল হক প্রমুখ।


Advertisement
Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: