গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক হলেন রোকেয়া খাতুন

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য

দীর্ঘদিন গভর্নর সচিবালয়ে কর্মরত থাকা উপমহাব্যবস্থাপক রোকেয়া খাতুন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইং (পিএসডবিøউ) এ ন্যস্ত

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:00:00+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
ব্যবসা-বাণিজ্য
গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক হলেন রোকেয়া খাতুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ৪২৭)
দীর্ঘদিন গভর্নর সচিবালয়ে কর্মরত থাকা উপমহাব্যবস্থাপক রোকেয়া খাতুন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইং (পিএসডবিøউ) এ ন্যস্ত হয়েছেন। সোমবার তিনি পদোন্নতি পান।
রোকেয়া খাতুন ১৯৮৫-৮৬ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে যথাক্রমে অর্থনীতিতে (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা সহকারী পরিচালক (গবেষণা) পদে যোগদান করেন। রোকেয়া সামষ্টিক অর্থনৈতিক উপাত্ত সংকলন ও বিশ্লেষণে দক্ষ ও বিশেষ পারদর্শী। তিনি কর্তৃপক্ষের চাহিদামতো ধারাবাহিক কেন্দ্রীয় ব্যাংকিং নীতি সংক্রান্ত বিশ্লেষণধর্মী পলিসি নোট প্রস্তুত করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কিছু পেপার প্রকাশিত হয়েছে। দাফতরিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনে তিনি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব ও আমেরিকা সফর করেন। রোকেয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্বামীও বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন।




Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: